গোপনীয়তা নীতি
অর্ডারের সময় যা নেওয়া হয়
অর্ডার করতে আপনার নাম, মোবাইল নম্বর আর ডেলিভারির ঠিকানা লাগে। টাকা পাঠানোর পর যে নম্বর থেকে পাঠিয়েছেন আর ট্রানজ্যাকশন আইডি (TrxID), এ দুটো আপনি নিজে লিখে দেন। নোটের ঘরে কিছু লিখলে সেটাও অর্ডারের সঙ্গে থাকে।
তথ্য যে কাজে লাগে
এই তথ্য শুধু অর্ডার নিশ্চিত করা, পার্সেল পৌঁছে দেওয়া, অর্ডারের অবস্থা দেখানো আর অর্ডার নিয়ে আপনার সঙ্গে যোগাযোগের কাজে লাগে।
কুরিয়ারকে যা দেওয়া হয়
যে কুরিয়ার পার্সেলটি পৌঁছে দেয়, তাকে আপনার নাম, মোবাইল নম্বর আর ঠিকানা দেওয়া হয়।
আপনার ব্রাউজারে যা থাকে
কার্ট, উইশলিস্ট আর আধা পূরণ করা চেকআউট ফর্ম আমাদের সার্ভারে নয়, আপনার নিজের ব্রাউজারে থাকে, আর ফর্মটি ট্যাব বন্ধ করলেই মুছে যায়।
অ্যাকাউন্ট আর তথ্য বিক্রি
এই সাইটে ক্রেতার কোনো অ্যাকাউন্ট নেই। আপনার তথ্য কারও কাছে বিক্রি করা হয় না।
তথ্য ঠিক করা বা মুছে ফেলা
আপনার তথ্য ঠিক করতে বা মুছে ফেলতে চাইলে ফোন বা WhatsApp এ দোকানের সঙ্গে যোগাযোগ করুন।